বিশ্ববাংলা

সংযুক্ত আরব আমিরাতে ব্যবসাক্ষেত্রে অবস্থান তৈরি করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা

সংযুক্ত আরব আমিরাতে ব্যবসাক্ষেত্রে সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন, বাংলাদেশি ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির চাকা ঘোরাতে এইসব রেমিটেন্স যোদ্ধাদের অবদান অনেক।  এদেরই একজন রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ দেলোয়ার।

বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছী থানার খাদাইল গ্রামের মরহুম জহির উদ্দিনের ছেলে মোহাম্মদ দেলোয়ার। উন্নত জীবনের লক্ষ্যে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। সততা ও পরিশ্রম দিয়ে মাত্র দশ বছরে সেখানের গড়ে তুলেছেন চারটি কোম্পানি।
ম্যাক্স ইউনিফর্ম গার্মেন্টস ওয়র্কশপ এলএলসি, স্কাই টপ টেইলারিং এলএলসি, তাহের আল-মদিনা ট্রাভেল এন্ড ট্যুরিজম এবং রেজোয়ান সুপার মার্কেট এলএলসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ দেলোয়ার সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে বর্তমানে একজন সফল ব্যবসায়ী হিসাবে সুনাম অর্জন করেছেন।

শুধু তাই নয়, বাংলাদেশ থেকে জনশক্তি আমদানিতেও ভূমিকা রাখছেন দেলোয়ার। তার মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত আছে প্রায় শতাধিক বাংলাদেশি। তার প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য তিনি বাংলাদেশ থেকে তৈরি কাপড় আমদানি করে থাকেন।
এই সফল রেমিটেন্স যোদ্ধা মনে করেন বাংলাদেশ থেকে কম সময়ের মধ্যে পণ্য আমদানি করা গেলে আরো বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখতে পারবেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button