
রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে ৭ নিহতের পর, বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আরো ৩ জনের অবস্থা এখনো আশংকাজনক। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে আইজিপি ড. বেনজীর আহমেদ জানিয়েছেন, সেখানে নাশকতার কোন আলামত মেলেনি। তবে ঘটনা তদন্ত করবে পুলিশ। বিস্ফোরক অধিদপ্তর, জানিয়েছে বিভিন্ন ধরণের গ্যাস জমে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন।
সকালে, রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক ড.বেনজীর আহমেদ। এসময় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম এবং তদন্ত কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন তিনি।
পুলিশের বোম ডিসপোজাল ও স্পেশাল ইউনিটের সমন্বয়ে কমিটি করে ঘটনার তদন্ত করা হবে জানিয়ে আইজিপি বলেন, সেখানে কোন নাশকতার আলামত পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সমন্বয়ে পরে বিস্ফোরক অধিদপ্তরের বিশেষ ইউনিট সেখানে অনুসন্ধান চালায়। তাদের ধারণ, বিভিন্ন ধরনের গ্যাস জমে বিস্ফোরণে ঘটনার সূত্রপাত হতে পারে।
বিস্ফোরণে আহতদের অবস্থা এখনো আশংকাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাডীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিট। রোববার রাতে, মগবাজারে ঐ ভবনে বিষ্ফোরণে ৭ জনের মৃত্যু হয়।
বাংলাটিভি/এস



