বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

জনগণের সম্পদ লুণ্ঠনকারী বিএনপিই পলায়নপরতার রাজনীতিতে অভ্যস্ত: কাদের

মানুষের আস্থার ঠিকানা আওয়ামী লীগের শিকড় এদেশের মাটির অনেক গভীরে, বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি বলেন, দেশের সব অর্জন এবং মানুষের সুখ-দুঃখের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ। কাদের আরো বলেন, জনগণের সম্পদ লুণ্ঠনকারী বিএনপিই পলায়নপরতার রাজনীতিতে অভ্যস্ত। তাই পালানো যাদের স্বভাব, তারাই পালানোর কথা ভাবে।

ওবায়দুল কাদের আরও বলেন, এদেশের সব অর্জন এবং মানুষের সুখ-দুঃখের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা, তাই পালানো যাদের স্বভাব তারাই পালানোর কথা ভাবে ও বলে। জনগণ জেগে উঠেছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি ঘটেছে। জনগণের সম্পদ লুণ্ঠনকারী বিএনপিই পলায়নপরতার রাজনীতিতে অভ্যস্ত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি ভুলে গেছেন তাদের কোনো নেতা মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছেন, তা দেশের মানুষ ভালো করেই জানে। বড় বড় কথা না বলে সাহস থাকলে সেই দুর্নীতিবাজ নেতাকে বিদেশ থেকে ফিরিয়ে আনারও আহবান জানাই।

বিএনপির অপরাজনীতি এখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে তাই দেশের মানুষ এখন আর তাদের বিশ্বাস করে না। বিরোধীদল হিসেবে বিএনপি শক্তিশালী হোক এটা আমরা চাই। কোমরভাঙা, মেরুদণ্ডহীন এবং সিদ্ধান্তহীনতাই ভোগা কোনো দল বিরোধীদল হিসেবে সফল হতে পারে না। বিরোধীদল শক্তিশালী এবং দায়িত্বশীল হলে গণতন্ত্র বিকাশের পথ অধিকতর মসৃণ হয়। বিএনপির এত শক্তি ও জনসমর্থন থাকলে ভোটের দিন দুপুরে কেন নির্বাচন থেকে সরে যায়। তাহলে আন্দোলনের বারবার ঘোষণা দিয়ে নিজ দলের নেতাকর্মীদেরও কেন মাঠে নামাতে পারে না।

তিনি বলেন, বিএনপির শক্তি হলো রং বে-রঙের রঙিন মুখোশে তাদের ভেতরের মুখচ্ছবি কুৎসিত কালো এবং দেশবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে যোগসাজশ করে নৈরাজ্য সৃষ্টি করা। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই জনগণই আওয়ামী লীগের শক্তি এবং ঠিকানা।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button