বানিজ্য সংবাদঅর্থনীতিদেশবাংলা

গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর খামারীরা

কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন, রাজশাহীর খামারীরা। এবার জেলার সব থেকে বড় গরু হাটে তুলবেন, পুঠিয়ার ধোপাপাড়া গ্রামের জয়নাল আবেদীন নামে এক খামারী। গত ২ বছর ধরে তিনি দুটি গরু নিজ  খামারে লালন পালন করেছেন। গরু দুটি বৃহৎ আকারের হওয়ায় ভালো দাম পাবেন বলে আশা করছেন তিনি।

রাজশাহীর পুঠিয়ার ধোপাপাড়া গ্রামের গরু খামারি জয়নাল আবেদীন। তিনি প্রায় ২ বছর আগে ফ্রিজিয়ান ও শাহীওয়াল জাতের দুটি গরু ক্রয় করেন। নিজের বাড়িতে কর্মচারীর পাশাপাশি পরিবারের সদস্যরা মিলে গরু দুটিকে লালন পালন করেছেন। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ঘাস,খড়,গম,বুট,খুদের ভাত,খৈল-ভুষি খাইয়ে গরু পরিচর্যা করা হচ্ছে।

আসন্ন কোরবানির ঈদে গরু দুটি হাটে বিক্রির উদ্দ্যেশ্যে প্রস্তুত করা হয়েছে, এবার দাম পাওয়া আশা করছেন খামারী জয়নাল। খামারীদের সবধরনের সহযোগিতা ও পরামর্শ দিতে কাজ করছে প্রাণিসম্পদ বিভাগ।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button