আন্তর্জাতিকইউরোপবিশ্ববাংলাযুক্তরাজ্য

প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে বিদেশী পাসপোর্ট অন্তর্ভুক্তির দাবী সিবিপিডি র

বহির্বিশ্বে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে বিদেশী পাসপোর্ট অন্তর্ভুক্তির দাবী জানিয়েছে, সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়ালগ সিবিপিডি লন্ডন।  পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এর যৌক্তিকতা তুলে ধরেন তারা।  সংগঠনটির নেতারা ১০ বছর মেয়াদী বাংলাদেশী পাসপোর্ট ইস্যুরও দাবি জানান ঐ অনুষ্ঠানে।

প্রবাসীদের বহির্বিশ্বে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড প্রদান, ৫ বছর থেকে ১০ বছর মেয়াদী বাংলাদেশী পাসপোর্ট ইস্যু ও বাংলাদেশে প্রবাসীদের পরিষেবা গ্রহণে এন আইডির পরিবর্তে বিদেশী পাসপোর্ট অন্তর্ভুক্তির দাবী জানিয়েছে, সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়ালগ সিবিপিডি লন্ডন, ইউকে।

শুক্রবার পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে ব্রিটেনের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এর যৌক্তিকতা তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ । এসময় সংগঠনের পক্ষে ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, ব্যারিস্টার তারেক চৌধুরী, সলিসিটর আনুল কালাম ও সহুল আহমদ। মতবিনিময় সভায়  বাংলাদেশে জননিরাপত্তা পরিষেবার  ১২২ টি কাজে এন আইডির পরিবর্তে প্রবাসীরা পাসপোর্ট ব্যবহারে বঞ্চিত না হয় , সে জন্য সরকারের দৃষ্টিও আকর্ষণ করে সিবিপিডি।

প্রবাসীদের বহির্বিশ্বে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয় পত্রের পরিবর্তে বিদেশী পাসপোর্ট অন্তর্ভুক্তির দাবী জানিয়েছে, সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়ালগ সিবিপিডি লন্ডন। শুক্রবার পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এর যৌক্তিকতা তুলে ধরা হয়। এ সময় ৫ বছর থেকে ১০ বছর মেয়াদী বাংলাদেশী পাসপোর্ট ইস্যুর দাবি করা হয়।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button