
সারাদেশে বিধি-নিষেধের মধ্যেও মানুষের উদাসীন চলাফেরার কারণে, বেড়েই চলছে করোনার প্রকোপ। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে ২৫ জন কোভিড রোগির মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে মারা গেছেন ৩২ জন। অন্যদিকে, লকডাউনের মাঝেও নগর ছেড়ে মানুষের বাড়িফেরার ঢল অব্যাহত রয়েছে।
করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে সারাদেশে চলছে লকডাউন। এরপরও কমছে না ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেকর্ড ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন কোভিড পজিটিভ এবং ১৬ জন করোনা উপ উপসর্গ নিয়েছে মারা যান। হাসপাতালে একদিনে ভর্তি হয়েছে ৭০ জন রোগী।
এক দিনে খুলনা বিভাগে ৩২ জনের করোনারোগির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৬৫ জনের নমুনা পরিক্ষায় ২২০ জনের পজিটিভ শনাক্ত হয়েছে।
এদিকে বিধি-নিষেধের মধ্যেও রাজধানী থেকে বিভিন্ন জেলায় অভিমুখে বাড়ীফেরা মানুষের ঢল অব্যাহত রয়েছেন। মহাসড়কে সিএনজি অটোরিকশা, ইজিবাইক, মাইক্রোবাস ও পিকআপসহ বিভিন্ন বিকল্প বাহনে কয়েকগুন বাড়তি ভাড়া দিয়ে যাত্রা করছেন তারা। মাক্স না পরায় অনেককে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া পদ্মার ঘাটে, ফেরি পারাপারেও যাত্রীর চাপ বেড়েছে। কোনরকম স্বাস্থ্যবিধি না মেনে এমন চলাচলের কারণে, আরো বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি।
বাংলা টিভি/ এআর



