বাংলাদেশঅপরাধ

জঙ্গিরা আত্মসমর্পণ করলে পুনর্বাসন করা হবে: র‍্যাব ডিজি

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, র‍্যাবের কাছে ১৬ জন জঙ্গি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। তাদেরকে ডিরেডিক্যালাইজেশনের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। ভবিষ্যতেও জঙ্গিরা আত্মসমর্পণ করতে চাইলে তাদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে দেশের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র হলি আর্টিজান হামলার পরে দেড় হাজার জঙ্গি গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাবের জঙ্গি-বিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button