আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শিকাগোতে আলাদা বন্দুক হামলায় ২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আলাদা বন্দুক হামলায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয় সময় সোমবার দেশটির পুলিশ জানায়, রাত ৯টার কিছুক্ষণ আগে সাউথ শোর এলাকায় একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি শুরু করে একজন। এতে নিহত হয় এক নারী, আহত হয় ১৫ বছর বয়সী এক কিশোরসহ ৪ ব্যক্তি।

এছাড়া রাত ১১টার দিকে শিকাগোর মার্কেট পার্ক এলাকায় আরেকটি গোলাগুলির ঘটনা ঘটে। এসময় এক নারী নিহত এবং অন্তত ৮ জন আহত হয়। গোলাগুলির ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। সেটির দুই আরোহীও আহত হন।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button