বাংলাদেশ

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ১১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭,৬৬৬ জন

টানা তৃতীয় দিনের মতো একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০০ জনের ওপরে মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৩৮৮ জনে।

এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও চার হাজার ২৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আট লাখ ১১ হাজার ৭০০ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৫ শতাংশ।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button