বাংলাদেশসরকার

নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস

নির্দিষ্টকরণ বিল-২০২১ পাসের মধ্য দিয়ে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে এ বিল পাস হয়।

এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী অর্থবছরের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এর আগে গত মঙ্গলবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের অর্থবিল পাসের আগে কালো টাকা সাদা করার সুযোগ রেখে এই সংশোধনী আনা হয়।

বেলা ১১ টায় স্পীকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। শুরুতেই ২০২১-২২ সালের জন্য প্রস্তাবিত বাজেটের উপর আনীত ছাটাই প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

এই প্রক্রিয়ায় অংশ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা তাদের স্ব-স্ব মন্ত্রণালয়ের বরাদ্দ প্রস্তাব উত্থাপন করেন। কণ্ঠভোটে এসব প্রস্তাব গ্রহণ করা হয়।

পরে স্পীকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নির্দিষ্টকরণ বিল- ২০২১ জাতীয় সংসদে পাস করার জন্য উত্থাপণ করলে তা কন্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।

এ সময় সংসদে উপস্থিত সদস্যরা অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদে সরকারি ও বিরোধীদলীয় সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাজেট সংক্রান্ত নির্দিষ্টকরণ বিলে অনুমোদন দেওয়ার পর বৃহস্পতিবার থেকে বাস্তবায়ন শুরু হবে সংসদের অনুমোদন পাওয়া ২০২১-২২ অর্থবছরের নতুন বাজেট।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button