বাংলাদেশস্বাস্থ্য

আমি প্রবাসী’অ্যাপে, বিএমইটি’র রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে ফাইজারের টিকা দেয়া শুরু হলেও প্রথম দিনেই অব্যবস্থাপনার কারনে তোপের মুখে পড়েছেন প্রবাসী কল্যান মন্ত্রী। অ্যাপস চালু না করে টিকা প্রত্যাশীদের নিবন্ধন ছাড়া কার্যক্রম শুরু করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। দ্রুত কর্মস্থলে ফিরতে উদ্বিগ্ন প্রবাসীরা টিকা নিয়ে অব্যবস্থাপনা রোধে খোদ প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

মহামারি করোনার এই সময়েও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সচল রেখেছে দেশের অর্থনীতির চাকা।তাই তাদের সুরক্ষিত রাখতে ছুটিতে দেশে ফেরা প্রবাসিদের ১জুলাই থেকে ফাইজারের টিকা দেয়ার ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদফতর। এই খবরে উদ্বিগ্ন প্রবাসীদের মনে আসার সঞ্চার হলেও, অব্যবস্থাপনায় হতাশ কেউ কেউ।

করোনা রোধে সারাদেশেই শুরু হয়েছে কঠোর লকডাউন তারপরেও কর্মস্থলে ফিরতে এসব প্রবাসীরা বিধিনিষেধ উপেক্ষা করে নানা জটিলতা কাটিয়ে ঢাকায় আসেন টিকা প্রাপ্তির আশায়। তবে বেশ কয়েকটা কেন্দ্র ঘুরেও কাঙ্ক্ষিত টিকা না পেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনের অবস্থান নেন।

অনেকের ভিসার মেয়াদ শেষ অনেকে আবার পরিবার পরিজন নিয়ে পড়েছেন অর্থনৈতিক সংকটে ফলে টিকা দিয়ে দ্রুত সময়ের মধ্যে কর্মক্ষেত্রে ফিরতে চান এ সব মানুষ।

যে সব প্রবাসীদের টাকায় করোনা মহামারির এই সময়েও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে তাদের টিকা প্রদানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এসব রেমিটেন্স যোদ্ধাদের।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button