আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

২০ বছর পর আফগানিস্তানের বিমানঘাঁটি ত্যাগ মার্কিন সেনাদের

আফগানিস্তানের বাগরামের বিমানঘাঁটিটি ছিল মার্কিন সামরিক অভিযান পরিচালনার কেন্দ্রবিন্দু, প্রায় দুই দশক পর সেই বাগরাম বিমানঘাঁটি ছেড়ে শুক্রবার চলে গেছে যুক্তরাষ্ট্র ও সামরিক জোট ন্যাটোর সর্বশেষ সেনারা।

আফগানিস্তানে প্রায় ২০ বছর যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি ছিল বাগরাম। শুক্রবার বাগরাম বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সব সেনা সরিয়ে নেওয়া হয়েছে।

২০০১ সালে টুইন টাওয়ারে জঙ্গি হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান চালালে সামরিক আগ্রাসনে ক্ষমতাচ্যুত হয় তখন সরকারে থাকা তালেবান। এরপর বিশ বছর ধরে তালেবানের সঙ্গে মার্কিন ও ন্যাটো বাহিনীর লড়াই চলছে।

গত ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের শান্তিচু্ক্তির অংশ হিসেবেই বাগরাম বিমানঘাঁটি খালি করে দেওয়া হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে সব মার্কিন সেনা।

গত বিশ বছরের লড়াইয়েও মার্কিন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে পরাস্ত হয়নি তালেবান। ট্রাম্পের শাসনামলে ২০২০ সালে হওয়া তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচু্ক্তির অংশ হিসেবেই বাগরাম বিমানঘাঁটি খালি করে দেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তি অনুযায়ী মে মাসের মধ্যে সব সেনা প্রত্যহারের কথা থাকলেও নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে গত এপ্রিলে ঘোষণা দিয়েছিলেন, মে মাস নয় ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে সব মার্কিন সেনা।এরপর মে থেকে আফগানিস্তান ছাড়তে শুরু করেন মার্কিন ও ন্যাটো সেনারা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button