
শুক্রবার ও শনিবার—এই দুই দিনে দেশে পৌঁছেছে মডার্না ও সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ করোনার টিকা। শুক্রবার রাতে প্রথম চালানে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ ছাড়া আজ শনিবার সকালে এসে পৌঁছায় মডার্নার আরও ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা। দুই দফায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পৌঁছেছে।

এ ছাড়া গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চীনের বেইজিং থেকে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পৌঁছায় সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা। দুটি ফ্লাইটে মোট ২০ লাখ ডোজ টিকা চীন থেকে দেশে পৌঁছাল। সব মিলিয়ে এই দুদিনে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।
আনুষ্ঠানিকভাবে টিকাগ্রহণের জন্য বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন,মডার্না ও সিনোফার্ম মিলে দেওয়া মোট ৪৫ লাখ ডোজ টিকা পাওয়ার পর ওই টিকাদান কর্মসূচি আমরা শুরু করে দিতে পারব।
বাংলাটিভি/এস



