দেশবাংলাজনদুর্ভোগ

উজান থেকে নেমে আসা ঢলে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে দুর্ভোগে মানুষ

গত কয়েকদিনে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র-তিস্তা, দুধকুমার ও ধরলাসহ সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্লাবিত হয়ে পড়েছে চরাঞ্চলসহ নিচু এলাকাগুলো। তলিয়ে গেছে এসব এলাকার সবজির ক্ষেত। এছাড়া পানি বৃদ্ধির সাথে সাথে নদীর দুই পাড়ে শুরু হয়েছে তীব্র ভাঙ্গন। এ অবস্থায় ঝুঁকিতে রয়েছে বহু পরিবার।

শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে অনেক এলাকা। সদর উপজেলায়ও ১০টি গ্রাম তলিয়ে গেছে।

ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক বন্যায় গৃহবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। শত শত পুকুরের মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে আমনের বীজতলা। এদিকে, সিরাজগঞ্জে যমুনা নদীর হার্ডপয়েন্ট এলাকায় বেড়েছে পানির উচ্চতা। আজ তা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১২ সেন্টিমিটার।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button