
সংক্রমণরোধে মানুষের চলাচল বন্ধে কঠোর লকডাউনে রাজধানীতে দিনভরই তৎপর আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। নিষেধাজ্ঞা অমান্য করায় বিভিন্নস্থানে আজও অনেককে আটকসহ জরিমানা করা হয়। এদিকে, বৃষ্টির কারণে সড়কে এমনিতে যানবাহন চলাচল কমই ছিলো। কোথাও কোথাও দেখা দেয়া জলাবদ্ধতায়ও।
একে তো লকডাউন তার উপর সকাল থেকে বৃষ্টি, দুই মিলিয়ে মূলত ঘরেই দিন কাটিয়েছেন রাজধানীবাসী। তবে এরমধ্যেও জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেছেন অনেকেই।
রাজধানীর সাতরাস্তা, নাবিস্কো, বাসাবোসহ বিভিন্ন জায়গায় সড়কে জলাবদ্ধতা দেখা যায়। সরকারি জরুরি প্রতিষ্ঠানগুলো খোলা থাকায়, সেখানে কর্মরত কর্মচারিদের অনেকেরই যাতায়াতে ভোগান্তি হয়।
এদিকে, কঠোর লকডাউনের বাস্তবায়নে চতুর্থ দিনে বৃষ্টির মধ্যেও নগরীর সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস তৎপরতা চালিয়ে যান। মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সংকমণ ঝুকির মধে নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে বের হওয়ার যৌক্তির কারণ দেখাতে না পারলে, অনেককে আটক এবং অর্থদন্ড করা হয়।
ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় যৌর্থ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। সেসময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতেও কাজ করে যাচ্ছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
বাংলাটিভি/ এস



