আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

ইউরোতে ইউক্রেনকে হারিয়ে ইংল্যান্ড ও চেক রিপাবলিককে হারিয়ে সেমিফাইনালে ডেনমার্ক

ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড।

রোমের এস্তাদিও অলিম্পিকোতে আসরের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ইউক্রেন। শক্তির বিচারে এগিয়ে থাকা ইংলিশরা খেলার শুরু থেকেই চেপে ধরে ইউক্রেনকে। খেলার প্রথমার্ধে ৪ মিনিটেই গোল।করে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

শুরুতেই পিছিয়ে পড়ে অনেকটা খেই হারিয়ে ফেলে ইউক্রেন। আক্রমণে যাওয়ার চেয়ে ডিফেন্স সামলাতেই ব্যস্ত থাকতে হয় ইউক্রেন ডিফেন্ডারদের। একের পর ইংলিশ আক্রমণের পরও ফার্স্ট প্রথমার্ধ শেষ হয় ১-০ তেই।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৪৬ মিনিটে হ্যারি ম্যাগুয়্যারের দারুণ হেডে ২-০ গোলে আবারো এগিয়ে যায় ইংলিশরা। তারপরও অপেক্ষা খুব বেশি সময় করতে হয়নি ইংল্যান্ডকে। মিনিট চারেক পরে লুক শ’র ক্রস থেকে ছয় গজ বক্সের ভেতর থেকে সহজ এক হেডারে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ইংল্যান্ড অধিনায়ক কেইন।

খেলার ৬৩তম মিনিটে হেডে গোল করে ইউক্রেনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইংলিশ ফরোয়ার্ড জর্ডান হ্যান্ডারসন।এই জয়ে অবশেষে ২৫ বছর পর ইউরোর সেমিফাইনালে উঠলো ইংল্যান্ড।

চেক

দিনের আরেক কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ডেনমার্ক।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button