আন্তর্জাতিকদুর্ঘটনা

ফিলিপাইনে ৯২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

ফিলিপাইনে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায়, কমপক্ষে  নিহতের সংখ্যা বেড়ে ২৯ জন হয়েছে।

সেনাবাহিনীর প্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা জানান, রোববার দেশটির দক্ষিণাঞ্চলে সুলু প্রদেশের জোলো দ্বীপের একটি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় বিমানটি। এসময় এতে ৯২ জন আরোহী ছিলো।

ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। ফিলিপাইনের কর্তৃপক্ষ জানায়, বিমানে থাকা বেশিরভাগ আরোহীই সম্প্রতি সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বিমান থেকে আহত অবস্থায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১৭ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া উদ্ধারকৃতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button