দেশবাংলাসরকারস্বাস্থ্য

সংক্রমণরোধে জগন্নাথপুরে সেনাবাহিনীর জনসচেতনামূলক প্রচারণা

বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জনসচেতামূলক প্রচানায় করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার সদরের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজার এলাকায় ৪২ বীর সিলেটের বিএ ৪৭৬৮ ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমদ এসপিপি, এএফডব্লিউসি পিএসসি, এই প্রচারণায় অংশ নেন।

প্রচারণা শেষে তিনি পৌরপয়েন্ট এলাকায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে মাঠে কাজ করছি। তিনি বলেন, জনসচেতনতাই পারে করোনার সংক্রমণ ঠেকাতে। এজন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, এই কঠিন পরিস্থিতিতে আপনি  নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদে রাখুন। অন্যকে নিরাপদে থাকতে উৎসাহিত করতে হবে। সকালের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে করোনার সংক্রমণ রোধ সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।

করোনাকালিন সময়ে বেকার হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মধ্যে সরকারি কোনো সহায়তা দেওয়া হবে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি সহায়তা আসছে। নির্দেশনা পেলে আমরা সুষ্ঠুভাবে ত্রাণ সহায়তা বিতরণ করব।

সুনাম

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ, কমান্ডার ১১ পদাতিক ব্রিগেড লে: কর্নেল সাইফুল ইসলাম, ক্যাপ্টেন আশিক হোসেন, ওয়ারেন্ট অফিসার শওকত হোসেন, জগন্নাথপুর থানার উপপরির্দশক রফিক আহমদ প্রমুখ।

এদিকে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে স্বাস্থ্যবিধি না মানায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।

বাংলাটিভি/দেশবাংলা/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button