
টানা তৃতীয় মত চলছে প্রবাসীদের জন্য করোনার টিকা নিবন্ধন কার্যক্রম। ব্যাপক উৎসাহ নিয়েই এ কার্যক্রমে যোগ দিচ্ছে তারা। এটি শুরু হওয়ায় অনেকটা স্বস্তি বিরাজ করছে প্রবাসীদের মধ্যে।তবে নিবন্ধনের নানা ঝক্কি থাকায় এটাকে সহজ করার দাবি এসব রেমিটেন্স যোদ্ধাদের। আর এই নিবন্ধনকে কেন্দ্র করে দালালদের দৌরাত্ব বেড়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে।
সার্ভার সমস্যার কেটে গেলেও বিদেশগামী যাত্রীদের টিকার নিবন্ধন কার্যক্রমে নতুন করে সমস্যা দেখা দিয়েছে। যেসব প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের প্রাথমিক রেজিস্ট্রেশন নিয়ে তৈরি হয়েছে জটিলতা । কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে, এনআইডি নম্বার নিতে গতকাল পর্যন্ত মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ২০৫ টাকা নিলেও, আজ থেকে নগদের মাধ্যমে নেয়া হচ্ছে ২২০ টাকা করে। এ নিয়ে বাড়তি সমস্যায় পড়েছে এসব প্রবাসীরা।
নিবন্ধন নিয়ে এত ঝক্কি ঝামেলা হওয়ায়, এই প্রক্রিয়াকে আরও সহজ করার দাবি তুলেছেন রেমিটেন্স যোদ্ধাদের।
তবে কিছু জটিলতা থাকলেও নিবন্ধন করতে পেরেই খুশি অনেক প্রবাসী। তাদের প্রত্যাশা সব সমস্যা সমাধান হয়ে, টিকা নিয়ে বিদেশ যেতে পারবে তারা।
টিকার নিবন্ধন নিয়ে অতিরিক্ত টাকা জমা দিয়ে ফরম পূরণে এরইমধ্যে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বেড়েছে দালালদের আনাগোনাও।সব সমস্যা সমাধান করে, দ্রত টিকা নিশ্চিতের দাবি প্রবাসীদের।
বাংলাটিভি/এস



