বাংলাদেশবিশ্ববাংলাস্বাস্থ্য

রাজধানীর ৭টি কেন্দ্রে একযোগে শুরু প্রবাসীদের টিকাদান কর্মসূচী

অনলাইনে নিবন্ধের পর রাজধানীর সাতটি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে সৌদি আরব ও কুয়েত প্রবাসীকর্মীদের ফাইজারের টিকাদান কর্মসূচি। সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এসব কেন্দ্রে টিকা নিতে আসেন এ সব প্রবাসীরা।দেরিতে হলেও টিকা কার্যক্রম শুরু হওয়ায় খুশি এসব রেমিটেন্স যোদ্ধারা।

অনলাইনে টিকার আবেদন করার পর আজ থেকে টিকা দেয়ার সুযোগ পেয়েছে সৌদি আরব ও কুয়েত প্রবাসীরা। সকাল থেকেই রাজধানীর ৭টি হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে আসেন তারা।

টিকা নেয়ার ক্ষেত্রে প্রবাসীদের নিজ পাসপোর্ট, ভিসা এবং মোবাইলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তা থাকলেই টিকা নিতে পারছেন তারা। দীর্ঘ দিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকার পর টিকা নিতে পেরে খুশি রেমিটেন্স যোদ্ধারা। তবে দ্রুত সময়ের মধ্যে করোনার সনদ প্রদানের দাবী জানান তারা।

দ্রুত কর্মস্থলে ফিরে অর্থনীতির চাকাকে আর বেগবান করবেন এসব রেমিটেন্স যোদ্ধারা এমনটাই প্রত্যাশা তাদের।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button