দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে।
মন্ত্রী আজ মুজিব শতবর্ষ উপলক্ষে তথ্য অধিদফতর সংকলিত ‘অনশ্বর বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সমসাময়িক বিষয়ে বক্তব্যদানকালে একথা বলেন।
বিভিন্ন সংস্থা সময়ে সময়ে নানা দেশের গণমাধ্যম ও মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে নানা বিবৃতি, প্রতিবেদন দেয়, যা বাস্তবতার সংগে মেলে না’ এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, কিছু কিছু সংস্থা বিশেষ মহলের প্ররোচনায় বিবৃতি বিক্রি করে বলেই সেগুলো ত্রুটিপূর্ণ হয়।
ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, সচিব মো: মকবুল হোসেন, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এবং পিআইডি’র জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ অংশ নেন ।
আলোচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বাঙালী জাতি সত্ত্বার পরিচয় জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।
তথ্য সচিব মোঃ মকবুল হোসেন বলেন, বঙ্গবন্ধু বাঙালী জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছেন।
বাংলাটিভি/এস



