
ভাইরাস সংক্রমণ ব্যাপকহারে বাড়লেও, মানুষের চলাফেরার উদাসীনতা কাটেনি। রাজধানীর সড়কে বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। বাইরে বের হওয়া ব্যক্তিরা বলছেন, প্রয়োজনের তাগিদের তারা যাতায়াত করছেন। মোড়ে মোড়ে কঠোর তৎপরতায় ছিলো আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। নিষেধাজ্ঞা না মানায় আটক-জরিমানাও করা হয়েছে অনেকে।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে মানুষের চলাচল ছিলো চোখে পড়ার মত। রাজধানীর শাহবাগে রিক্সা পাশাপাশি দাপিয়ে বেড়ায় ব্যক্তিগত গাড়িও।
সড়কে বের হওয়া মানুষের অধিকাংশই কর্মজীবী। মোড়ে মোড়ে চেকপোস্টে দেখা যায় যানবাহনের জট। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় প্রতিটি বাহনকেই জিজ্ঞাসাবাদ করেন। বাইরে বের হওয়ায় যৌক্তির কারণ দেখাতে না পারলে, অনেককেই ফিরিয়ে দেয়া হচ্ছে
নিষেধাজ্ঞা না মানায় বিভিন্নস্থানে আজও আটক-জরিমানাও করা হয়েছে। রাজধানীর গুলিস্তান, রায়-সাহেবের বাজার, শান্তিনগর এলাকায় দেখা যায় রিক্সার চাপ। গনপরিবহন না থাকায় রিক্সায় চেপে গন্তব্যে ছোটেন সাধারণ মানুষ।
এদিকে, সরকারি বিধি-নিষেধের তোয়াক্কা না করে অনেকেই দোকানপাট খুলতে দেখা যায়। প্রশাসনের ঝটিকা অভিযান হলেই সার্টার নামিয়ে ফেলা হলেও, কিছুক্ষণ পরেই চলে বেচাকেনা।
বাংলাটিভি/ এস



