দেশবাংলাজনদুর্ভোগস্বাস্থ্য

করোনার প্রকোপ: হাসপাতালে বেড়েছে রোগির চাপ

সারাদেশেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। খুলনা বিভাগে আজ মারা গেছে ৫১। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলায় জেলায় বৃদ্ধি পেয়েছে মৃত্যহার। সংক্রমণ ঠেকাতে লকডাউনে জনসাধারণকে সচেতন করতে মাঠে রয়েছে পুলিশ-বিজিবি-সেনাবাহিনীর সদস্যরা।

করোনায় খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্র জানায়, গত একদিনে খুলনায় ২১ জন, বাগেরহাটে ১,যশোরে ৬, নড়াইলে ৩, মাগুরায় ৩, ঝিনাইদহে ৩, কুষ্টিয়ায় ১০, চুয়াডাঙ্গায় ৩ ও মেহেরপুরে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৮৫১ জনের নমুনা পরীক্ষায় ৩৩৮ জনের করোনা পজিটিভ এসেছে।

কুষ্টিয়া জেলায় ৭৩৪ জনের নমুনা পরীক্ষায় ২৩২ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বরিশাল বিভাগে গত একদিনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের।  আর এই সময়ে নতুন করে ৪২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে আরও ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। আর নতুন ভর্তি হয়েছে ৭০ জন রোগী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জন মারা গেছেন। টাঙ্গাইলে দিনদিন বাড়ছে সংক্রমণ। নতুন আক্রান্ত হয়েছে ২৫৪ জন। জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

ভাইরাসের প্রকোপ বাড়লেও বিভিন্ন জেলায় থামছে না মানুষের চলাচল। সড়কে অটোরিকশা-ইজিবাইকসহ হালকা যানবাহনের সংখ্যা বেড়েছে। লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অনেককে ফিরিয়েও দেয়া হচ্ছে।

 ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button