
দেশে একদিনে করোনাভাইরাসে সংক্রমণে নতুন রোগী শনাক্তে আবারও রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৬৫১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ১৯৯ জনের।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৯২ জনের।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ হাজার ৮৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬২ শতাংশ।
এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন। এর আগে একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জন রোগী শনাক্ত হয়েছিল গত ৬ জুলাই। আজ সেই সংখ্যাও ছাড়িয়ে গেল।
বাংলাটিভি/ এআর



