বিশ্ববাংলা
অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন উৎপাদন শুরু করেছে অস্ট্রেলিয়ায়

অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন উৎপাদন শুরু করেছে অস্ট্রেলিয়ায়। বাংলাদেশকে ভ্যাকসিন দিতে দেশটির সরকারের কাছে আবেদন পাঠিয়েছে, দেশটিতে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন সংগঠন। এছাড়া সংগঠনের পাশাপাশি কাজ করছে সেদেশে বাসবাসকারী প্রবাসী রাজনীতিবিদরাও।
করোনায় থাবায় বিপরযস্থ সারাবিশ্ব। তবে এমন পরিস্থিতিতে অনেকটাই ভালো আছে অস্ট্রেলিয়া।
দেশটিতে ইতোমধ্যে শুরু হয়েছে করোনার টিকা উৎপাদন কার্যক্রম। করোনা প্রতিরোধে বাংলাদেশকে টিকা সহায়তা দিতে কাজ করছে, প্রবাসীদের বিভিন্ন সংগঠন।
বাংলাদেশকে সহায়তা করতে কাজ করছেন, দেশটির মুলধারার প্রবাসী রাজনীতিবিদরাও। মহমারি করোনা পরিস্থিতিসহ বাংলাদেশের যে কোন সমস্যায় পাশে থাকবে বলে জানান, দেশটির বিভিন্ন কমিউনিটি নেতারা।
বাংলা টিভি/এস



