বিশ্ববাংলা

১২ জুলাই থেকে করোনায় সুস্থ ও ২য় ডোজ প্রাপ্তরা কোয়ারেন্টিন থাকতে হবে না

আগামী ১২ জুলাই থেকে করোনার দ্বিতীয় ডোজ টিকাপ্রাপ্ত, অথবা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিরা কাতারে গেলে, কোনো ধরণের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবেনা।

কাতার থেকে সহকর্মী আকবর হোসেন বাচ্চু জানান, গত বৃহস্পতিবার কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।  এই নিয়ম কেবলমাত্র কাতারি নাগরিক ও যাদের কাতারি আইডি রয়েছে, তাদের জন্য প্রযোজ্য হবে। তবে যাওয়ার ১২ ঘন্টা আগে, ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের পাশাপাশি ৭২ ঘন্টা আগে করোনা টেস্ট করাতে হবে।

ভিজিট ভিসায় যাওয়া ব্যক্তিদের জন্যও, এই সুবিধা বহাল থাকবে। তবে টিকাবিহীন ভিজিটরদের ক্ষেত্রে দেশ অনুযায়ী ৭ থেকে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।  এর মধ্যে প্রবাসীদের জন্য নতুন সুখবর দিয়েছেন, কাতার হামাদ বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা, ক্যাপ্টেন আব্দুল্লাহ আল জিসমি। তিনি জানান, এখন থেকে রিটার্ন পারমিট ছাড়াই কাতারে ফিরতে পারবেন, দেশে ছুটিতে থাকা কাতার প্রবাসীরা।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button