
সারাদশে চলছে দুই সপ্তাহের বিধি-নিষেধ বিকল্প উপায় হিসেবে মোটরসাইকেল, রিকশায় জরুরি প্রয়োজনে সাধারণ জনগণ গন্তব্যে গেলেও আগের তুলনায় সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। গাড়ির পাশাপাশি রিকশার সংখ্যাও তুলনামূলকভাবে অনেক বেড়েছে। বিধি নিষেধ উপলক্ষ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। অপ্রয়োজনে কেউ বের হলে তাকে করা হচ্ছে জরিমান দেয়া হচ্ছে মামলা।
শনিবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্টের কড়া নজরদারি থাকলেও আগের তুলনায় সড়কে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের সংখ্যা বেড়েছে।
করোনা সংক্রমণ বাড়ার ফলে এবার সারাদেশে কঠোর লকডাউন পালন করছে সরকার। ১ জুলাই থেকে এক সপ্তাহের লকডাউন দিলেও পরবর্তীতে তা আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। কঠোর লকডাউন সফল করতে দূরপাল্লার পরিবহনসহ সব ধরনের গণপরিবহন বন্ধ করেছে। তবে রিকশা ও মোটরসাইকেল বিধিনিষেধের আওতার বাইরে আছে।
বাংলাটিভি/এস



