বাংলাদেশস্বাস্থ্য

আগস্টে আসছে ১ কোটি ২০ লাখ করোনার টিকা : স্বাস্থ্যমন্ত্রী

কোভ্যাক্সের আওতায় আগস্টের মাসের শুরুতেই দেশে আসছে, আরো এক কোটি ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন। দুপুরে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালের শয্যা সংকট কাটাতে, শিগগিরই শাহবাগের বঙ্গবন্ধু কনভেনশন হলকে ১ হাজার বেডের কোভিড ডেডিকেটেড ইউনিট হিসেবে চালু করা হবে বলেও জানান তিনি।

ভ্যাকসিন নিয়ে আর কোন সংকট হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আগামী মাসের শুরুর দিকে কোভ্যাক্সের আওতায় ফাইজারের ৬০ লাখ, চীনের ৫০ লাখ এবং অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা দেশে আসবে।

এদিকে মহামারি করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে ১ হাজার শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চালুর কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এছাড়াও ভাইরাস মোকাবেলায়, শুধুমাত্র হাসপাতালের শয্যা বাড়িয়েই সংকট সমাধান সম্ভব নয় উল্লেখ করে, সংক্রমণরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button