
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬,৮৪২ জনে।
এছাড়া দেশে নতুন করে আরও ১২,১৯৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১০,৪৭,১৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৭,৬৪৬ জন সুস্থ হয়েছে।এ নিয়ে দেশে মোট ৮,৮৯,১৬৭ জন করোনা ভাইরাস থেকে থেকে সুস্থ হলো।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৭৫৫টি। যেখানে করোনা শনাক্তের হার ২৯.২১ শতাংশ।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ২০৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩২ জন ও নারী ৭১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৯ জন ও ষাটোর্ধ্ব ১১৮ জন রয়েছেন।
এদিকে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬১, চট্টগ্রাম বিভাগে ৩০, রাজশাহী বিভাগে ২৭, খুলনা বিভাগে ৫৩, বরিশাল বিভাগে ৫, সিলেট বিভাগে ৫, রংপুর বিভাগে ১৫ ও ময়মনসিংহ বিভাগে ৭ জন মারা গেছেন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৫৫ জন ও বেসরকারি হাসপাতালে ৩৪ জন এবং বাসায় মারা গেছেন ১৪ জন ।
বাংলাটিভি/ এস



