
পুরোপুরিভাবে স্বাস্থবিধি না মানলে পশুর হাট বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আর পুলিশ বলছে, ঈদুল আযহাকে সামনে রেখে পশুর হাটগুলোতে যে কোন পরিস্থিতি মোকাবেলায় টহলে থাকছে তাদের বিভিন্ন টিম। করোনার উর্দ্ধমুখী সংক্রমনের মধ্যে এবারের পশুর হাট নিয়ে সতর্ক অবস্থায় রয়েছেন হাটের ইজারদাররাও।
করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই রাজধানীতে বসছে পশুর হাট। ইতোমধ্যে অনেক এলাকায় প্রস্তুতি পর্বও প্রায় শেষ। বিভিন্ন এলাকা থেকে কয়েকটি হাটে আসতে শুরু করেছে পশু।
পশু কেনাবেচার সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির ব্যাপারে ইজারাদাদের সতর্ক থাকতে কঠোর নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে হাট কর্তৃপক্ষ নিজেরাও এবার সচেতন বলে দাবী ইজারাদারদের।
কোন পশুর হাটে স্বাস্থ্যবিধির নূন্যতম ঘাটতি পাওয়া গেলে তা বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ।আসছে ১৭ জুলাই থেকে রাজধানীতে দুটি স্থায়ীসহ দুই সিটি করপোরেশনে এবার বসবে ২০টি পশুর হাট।
বাংলাটিভি/এস



