
চীন থেকে কেনা সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে।
গতকাল দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রথম চালানের ১০ লাখ টিকা পৌঁছায়।
এরপর দিবাগত রাত ৩টার দিকে পৌঁছায় বাকি ১০ লাখ ডোজ টিকা। পরে সেখান থেকে তেজগাঁওয়ে সংরক্ষণাগারে নিয়ে রাখা হয় ২০ লাখ টিকা।
এ সময় বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর শামসুল হক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৩ জুলাই থেকে জেলা ও উপজেলা পর্যায়ে দেওয়া শুরু হয়েছে চীনের সিনোফার্মের টিকা ।
বাংলাটিভি/ এস



