
প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়ে গ্রামে ফিরছে বহু কর্মজীবী মানুষ। দূর গন্তব্যের সকল পরিবহন মাধ্যমেই আজ বেড়েছে যাত্রীর সংখ্যা। তবে অন্যান্য পরিবহনে ভীড় থাকলেও ট্রেনে উঠতে পারা নিয়ে নেই কোন তাড়াহুড়ো।
করোনাকালীন সময়ে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে কোনরকম শিডিউল বিপর্যয় ছাড়াই আজও রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় নির্ধারিত ট্রেনগুলো।
এদিকে রেলস্টেশনে স্বাস্থ্যবিধি নিশ্চিত হলেও উপেক্ষিত বাস টার্মিনালগুলোতে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা তো নেই, যাত্রী নিয়ে একরকম টানাহেঁচড়া করতেও দেখা যায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে। এসময় স্বাস্থ্যবিধি না মানার কারণে অনেকেই জরিমানাও গুনতে হয়।
এদিকে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ঢাকা ছাড়তে পারলেও মহাসড়কগুলোতে দীর্ঘ যানজটের মুখে পড়েন যাত্রীরা। উত্তরবঙ্গ অভিমুখে ঢাকা-বন্ধবন্ধু সেতু মহাসড়ক এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকালে থেকে মাইলের পর মাইল আটকে থাকা যানবাহনের সারি। থেমে থেমে চলছে এসব যানবাহন।
আর দক্ষিণাঞ্চলগামী যানবাহন ও যাত্রীদেরও বেশ চাপ পদ্মার দুই ফেরিঘাটে।
বাংলাটিভি/ এস



