বাংলাদেশ
উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবইল ফোন

প্রায় দেড় মাস দিন পর উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ছিনতাই হওয়া মোবইল। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ফোনটি কার কাছ থেকে, কোথায় বা কীভাবে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।
উল্লেখ্য গত ৩০ মে রাজধানীর বিজয় সরণির সিগন্যাল থেকে পরিকল্পনামন্ত্রীর গাড়ি থেকে ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার দিন রাতেই মামলা দায়ের করা হয়।
বাংলাটিভি/ এস



