বাংলাদেশ
বায়তুল মোকাররমে ঈদুল আযহার পাঁচটি জামাত অনুষ্ঠিত

আজ পবিত্র ঈদুল আযহা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৭টায় প্রথম জামাত, সকাল ৮টায় ২য়, সকাল ৯টায় ৩য়, সকাল ১০টায় ৪র্থ এবং ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আযহার জামাত শেষে করোনা মহামারি থেকে মুক্তি এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় মুসল্লিরা দু’চোখের পানি ফেলে মহান স্রষ্টার কাছে দোয়া করেন।
বাংলাটিভি/ এস



