বাংলাদেশ
আজকের মধ্যে কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করা হবে: ঢাকার দুই মেয়র

আজকের মধ্যে রাজধানীর থেকে কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকার দুই দুই সিটি মেয়র।
সকালে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন ইতিমধ্যে বর্জ্যের বেশিরভাগ অপসারণ করা হয়েছে, বাকিটা রাতের মধ্যে হয়ে যাবে।
এছাড়া ঈদের তৃতীয় দিনে পশু জবাই না করে আজকের মধ্যেই কোরবানির পশু জবাই শেষ করাতে নগরবাসীকে আহবান জানান তিনি।
এদিকে এক সংবাদ আলাদা সংবাদ সম্মেলনে ঢাকার উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম জানান ঈদের দিনের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।এছাড়া আজকের বর্জ্য সরানোর কাজ রাতের মধ্যে সমাপ্ত হবে।
বাংলাটিভি/ এস



