
বাগেরহাটের ফকিরহাটে মোংলা-ঢাকা জাতীয় মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আজ সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সারওয়ার।
এ বিষয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এরপর সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাটিভি/ এস



