আন্তর্জাতিক
লকডাউনে চলবে আন্তর্জাতিক ফ্লাইট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।
তবে এ সময়ে বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ৫ জুলাই যে নির্দেশনা দিয়েছে তা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
অর্থ্যাৎ আগের মতোই আন্তর্জাতিক ফ্লাইট চলবে।
তবে এসব ফ্লাইটে বিদেশগামী অথবা বিদেশফেরত যাত্রী ছাড়া অন্যকে কাউকে পরিবহন করা যাবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বাংলাটিভি/ এস



