
করোনা সংক্রমণ প্রতিরোধে টিকার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।
আজ সকালে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল বাশার খুরশীদ আলম এ কথা বলেন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যেই এর বাস্তবায়ন শুরু করব।
বাংলাটিভি/ এস



