
বেনাপোল সীমান্ত দিয়ে দেশে পৌঁছেছে করোনা মোকাবেলায় বন্ধু দেশ ভারতের পাঠানো ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন। শনিবার রাত ১০টার দিকে অক্সিজেন বহনকারী ট্রেনটি বাংলাদেশে প্রবেশ করে।
কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় অক্সিজেন এক্সপ্রেস কন্টেইনার নিয়ে সরাসরি যমুনা সেতু পর্যন্ত পৌছে বাংলাদেশি ট্যাংকারে তুলে দিয়ে তারা আবার ভারতে ফির যাবে।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় পশ্চিমবঙ্গের টাটানগরে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়। তার পর বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করবে।
ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে এসেছে এই প্রথম। ভারতে চলতি বছরের ২৪ এপ্রিল এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম প্রতিবেশি কোন দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো।
বাংলাটিভি/ এস



