সংযুক্ত আরব আমিরাতে দুবাই কনসালের বিদায় সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি দুবাইয়ের পক্ষ থেকে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ ইকবাল হোসেন খানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক আবদুস সবুর। সমিতির হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক নেসার রেজা খান, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও যুগ্মসাধারণ সম্পাদক আনছারুল হক আনছার এর পরিচালনায়-
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ সমিতির প্রধান উপদেষ্টা আবু জাফর চৌধুরী, সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিক, সমিতির সহ-সভাপতি জুলফিকার আলী ওসমান, সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও দুবাই কনস্যুলেটের লেবার কাউন্সিলর মিসেস ফাতেমা জাহান।
এছাড়া উপস্থিত ছিলেন শেখ ফরিদ আহমেদ সিআইপি, মোঃ আব্দুল আলিম, আলহাজ্ব মাজহার উল্ল্যাহ মিয়া, দুবাই জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মালেক সহ আরো অনেকে।
বাংলাটিভি/ এস



