
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ ব্যাপকহারে বেড়ে গেছে। শয্যা খালী না থাকায় ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত রোগি ভর্তি নেয়া সম্ভব হচ্ছে না। দিনভর হাসপাতালের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে অনেক রোগী ও স্বজনদের।
আজ সকাল থেকে করোনা পরীক্ষা করতে আসা রোগীরও চাপ ছিলো হাসপাতালগুলোতে। তবে কীট সংকট থাকায় অনেককেই ফিরেও যেতে হয় পরীক্ষা না করিয়ে।
এছাড়াও করোনা টিকা নিতে আজও হাসপাতালে ভীড় বেড়েছে নিবন্ধিতদের। এদিকে বিভিন্ন উপসর্গ নিয়ে করোনা টেস্ট করাতে প্রতিদিনই হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে।
বাংলাটিভি/ এস



