
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ২৫৫ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ২৭১ জন। এর মধ্য দিয়ে দেশে মোট করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে।
২৪ ঘন্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯.২১ শতাংশ। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন জন ১৪ হাজার ৩৩৬জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।
মারা যাওয়া ২৩৯ জনের মধ্যে পুরুষ ১২৩ জন, আর নারী ১১৬ জন।
এদিকে মৃত্যুবরণকারীদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৪ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে তিন জন এবং শূন্য থেকে ১০ বছর বয়সীর মধ্যে রয়েছে একজন।
অন্যদিকে ২৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭৬ জন, চট্টগ্রাম বিভাগের ৫৭ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ৪৫ জন, বরিশাল ও সিলেট বিভাগের ১৪ জন করে, রংপুর বিভাগের ১১ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন ৯ জন।
বাংলাটিভি/ এস



