
সরবরাহ ভালো থাকায় রাজধানীর বাজারগুলোতে কমেছে, প্রায় সবধরনের সবজির দাম। তবে টানাবৃষ্টির অজুহাতে কাঁচামরিচের দাম বেশ চড়া। এদিকে, অন্যান্য সময়ের তুলনায় মাছের দাম বেড়েছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে চাল-ডাল-তেলসহ নিত্যপন্যের বাজার।
করোনা নিয়ন্ত্রণে সারাদেশে চলছে কঠোর লকডাউন। স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত জায়গার বাইরে খোলা স্থানে বসছে মাছ ও সবজির বাজার। লকডাউন আর বৃষ্টির মধ্যেও রাজধানীর বাজারে সরবরাহ বেড়েছে প্রায় সবধরনের সবজির।
সরবারহ ভালো থাকায় সবশ্রেণির ক্রেতাদের নাগালেই রয়েছে সবজির দাম। তবে টানাবৃষ্টির কারণে দাম বেড়েছে কাঁচা মরিচের।
ইলিশ শিকারে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর, এখন বাজারের আসতে শুরু করেছে রুপালি ইলিশ, তবে দাম বেশ চড়া। আর আবহাওয়ায় বৈরি থাকায় বাজারে সবধরণেরে মাছের সরবরাহ কমেছে, তাই দাম একটু বেশি।
এদিকে, বাজারে গরু-খাসির মাংস ও মুরগির দাম সহনীয় পর্যায়েই রয়েছে। এছাড়া, চাল-ডাল-ভোজ্যতেলসহ অনন্যা নিত্যপন্যের বাজার দর রয়েছে গেল সপ্তাহের মতোই।
বাংলাটিভি/এস



