বাংলাদেশ
বর্তমানে দেশের কোনো আইপি টিভি’রই বৈধতা নেই: তথ্যমন্ত্রী

বর্তমানে দেশের কোনো আইপি টিভি’রই বৈধতা নেই, অনুমোদন পাওয়ার পরেও কোনো আইপি টিভিই সংবাদ পরিবেশন করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।
এসময় মন্ত্রী বলেন এখন পর্যন্ত দেশে কোনো আইপি টেলিভিশনকে অনুমোদন দেওয়া হয়নি। তবে শিগগিরই অনুমোদন দেয়া শুরু হবে, সে ধারাবাহিকতায় এ মাসেই কিছু আইপি টিভিকে অনুমোদন দেয়া হবে।
তবে সরকারের নীতিমালা অনুযায়ী তারা সংবাদ পরিবেশন করতে পারবে না। এছাড়া কার্যক্রম নিয়ে অভিযোগের সত্যতা পেলে নির্দিষ্ট আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী।
বাংলাটিভি/ তানভীর হাসান



