
শিল্পাঞ্চল আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি গাঁজার গাছসহ ০৪ মাদক কারবারী কে গ্রেফতার করেছেন র্যাব-৪
দূপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল।
র্যাব এ সময় ৪৭৮৫ পিস ইয়াবা,০১টি গাঁজার গাছ,মাদক বিক্রিত নগদ ৪৮৪৩ টাকা ও ৭ টি মোবাইল ফোন জব্দ এবং আসামীদের কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন মোঃ জসিম (২৭),মোঃ আব্দুল্লাহু শুভ (৩২),মোঃ সুজন খাঁন (২৮),মোঃ আব্দুল্লা (৩৪)।
র্যাব-৪ আশুলিয়ার নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন সংবাদ বিঞ্চপ্তির মাধ্যমে জানান,গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক চোরা কারবারী চক্র । তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে লোকচক্ষুর আড়ালে রাজধানী ও এর আশপাশের এলাকা সাভার,আশুলিয়া,ধামরাইসহ বিভিন্ন স্থানে নিয়মিত বিক্রি করে আসছিলো ।
কোম্পানী কমান্ডার আরো জানান,গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।অদূর ভবিষ্যতে এরুপ সংঘবদ্ধ চিহ্নিত মাদক চোরা কারবারীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোরালো চলমান সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।
বাংলাটিভি/ এস



