
কঠোর বিধিনিষেধের মধ্যে দেশের সব শিল্প-কারখানা খোলা থাকায় আজও রাজধানীসহ শিল্পাঞ্চলে অভিমুখে ফিরছেন কর্মজীবী মানুষ। গণপরিহন বন্ধ থাকায় বিকল্প উপায়ে আসছেন তারা।
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পণ্যবাহী গাড়ী, পিকআপ, ব্যাটারি চালিত অটোরিকশা যোগে আসছেন এসব শ্রমজীবী মানুষ। ফলে গুনতে হচ্ছে কয়েকগুন বেশি ভাড়া।
এদিকে লকডাউন উপেক্ষা করে আজও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে রাজধানীতে প্রবেশ করছেন অসংখ্য মানুষ। তবে এক্ষেত্রে ২ থেকে ৩ গুন ভাড়া বেশী গুনতে হচ্ছে তাদের। এছাড়াও সড়ক মহাসড়কে পুলিশি টহল চলছে রীতিমতো।
অন্যদিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার অব্যাহত রয়েছে। ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক। যাত্রীর চাপে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।
বাংলাটিভি/ তানভীর হাসান



