বাংলাদেশস্বাস্থ্য

দেশে এসেছে আরো ৬ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা

কোভ্যাক্সের আওতায় জাপান থেকে করোনাভাইরাসের আরও লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা বাংলাদেশে এসেছে।

আজ বেলা ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসব টিকা এসে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ও ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান ঢাকায় আসে। বাংলাদেশের অনুরোধে জাপান ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।

বাংলাটিভি/ তানভীর হাসান

সংশ্লিষ্ট খবর

Back to top button