বাংলাদেশস্বাস্থ্য

দেশে করোনায় আরও ২৩৫ জনের মৃত্যু; শনাক্ত ১৫,৭৭৬

দেশে করোনায় আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ হাজার ৩৯৭ জনে। একইসাথে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনে।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫ হাজার ২৮৪টি। যেখানে শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। এছাড়া একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।

এদিকে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া ২৩৫ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছে।

অন্যদিকে ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪০ জন ও মহিলা ৯৫ জন। যাদের মধ্যে বাসায় ১৫ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে ১২ জন মারা গেছেন।

বাংলাটিভি/ তানভীর হাসান

সংশ্লিষ্ট খবর

Back to top button