
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬ জন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পদ্মা নদী পার হয়ে ২৩ জনের একটি দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তারা টেলিখারি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়।
তথ্য নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা ইউএনও জনাব মো. সাকিব-আল-রাব্বি জানান, আহত ব্যক্তিদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়েছে এবং চিকিৎসা চলছে।
বাংলাটিভি/নিহান



