কুমিল্লায় জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান

কুমিল্লায় জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান। লকডাউনে পরিবারের সকলকে নিয়ে বাগান পরিচর্যায় সময় কাটাচ্ছেন অনেকে। পুষ্টি চাহিদা পূরণ ও বিষমুক্ত ফল পেতে ছাদ বাগান সহায়ক ভূমিকা পালন করছেন তারা। কৃষি অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা জানায়,ছাদ বাগান মালিকদের সকল ধরনের সহায়তা করা হচ্ছে।
কুমিল্লা জেলা বরাবরই কৃষিতে এগিয়ে। শুধু মাঠেই নয় জেলার প্রায় বাড়ির ছাদেই চোখে পরবে সুন্দর বৃক্ষরাজি। রং-বেরং এর ফুলে সজ্জিত এসব ছাদে গাছের পরিচর্যা করে অনেকেই। সুস্বাদু ফল পূরণ করছে পুষ্টি চাহিদা। করোনার কারনে মানুষ যখন লকডাউনে ঘর থেকে বের হতে পারছেন না, তখন ছাদ বাগানগুলো দূর করছে তাদের একঘেয়েমী। শুধু সিটি কর্পোরেশনেই নয়, উপজেলাগুলোর বিভিন্ন বহুতল ভবনের ছাদেও দেখা যায় সুন্দর সুন্দর ছাদ বাগান।
বাগান মালিকরা জানায়,সবজি অথবা ফল কিনতে হয়না। ছাদ বাগান অর্থ বাচাঁয়,পুষ্টি চাহিদা পূরণ করে ও বিষমুক্ত ফলের জোগান দেয়।
ছাদ বাগন সম্প্রসারণে কাজ করে যাচ্ছে কৃষি অধিদপ্তর। মাঠ পর্যায়ে কাজ করছে উপ সহকারি কৃষি কর্মকর্তারা।দিন দিন বাড়ছে বহুতল ভবন। কমে যাচ্ছে আবাদী জমি,কাটা হচ্ছে বৃক্ষ। পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাদ বাগানের ভূমিকা অপরিসীম বলে মনে করছে কৃষির সাথে সম্পৃক্তরা।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি।



